০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫

নির্বাচন উপলক্ষে ডিআইইউতে ৭ দিনের ছুটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।