সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সই
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত ২২ জানুয়ারি। এই সমঝোতার মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদার করা এবং ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়ন কার্যক্রম উন্নত করার উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামস ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান এই সহযোগিতার কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.); স্কুল অব ল’ এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব; ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. জাহিদ আলম মুন্না; এবং সমঝোতা স্মারক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ তোফাজ্জেল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের আওতায় ইংরেজি ভাষা শিক্ষা ও শিক্ষণ কার্যক্রমে উৎকর্ষ সাধন, পেশাগত উন্নয়ন, মূল্যায়ন সহায়তা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।