হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান কার্যালয়ে
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আইটি সিকিউরিটি স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা চেয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় প্রতিষ্ঠানের করপোরেট প্রধান কার্যালয়ে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
পদের নাম ও পদসংখ্যা:
১. আইটি সিকিউরিটি স্পেশালিস্ট।
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: আইটি নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, অডিটিং অথবা কমপ্লায়েন্স-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা: সিসি, সিইএইচ, কম্পটিআইএ সিকিউরিটি প্লাস এবং আইএসও/আইইসি ২৭০০১ লিড অডিটর সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেটওয়ার্কিং, লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ওয়্যারশার্ক, ভিএপিটি, ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের (ওডব্লিউএএসপি) শীর্ষ ১০ ঝুঁকি, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (সিম), এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর) এবং নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট তথ্যপ্রযুক্তি পরিবেশে কাজের অভিজ্ঞতা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, কাজের প্রতি মনোযোগ এবং ভালো যোগাযোগের দক্ষতা প্রয়োজন।
প্রধান দায়িত্ব: প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করতে দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষা (ভিএপিটি) পরিচালনা, ঝুঁকির অগ্রাধিকার নির্ধারণ এবং সেগুলো সমাধানের কার্যক্রম সমন্বয় করতে হবে। তথ্য নিরাপত্তা নীতিমালা, তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতির (আইএসএমএস) নথি, ঝুঁকি মূল্যায়ন ও বিধিবিধান মেনে চলার বিষয়গুলো সংরক্ষণ ও হালনাগাদ করতে হবে। নিরাপত্তা তথ্য ও ঘটনা ব্যবস্থাপনা ব্যবস্থা (সিম), জ্যাবিক্স, অনুপ্রবেশ শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা (আইডিএস/আইপিএস), এন্ডপয়েন্ট শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা (ইডিআর/এক্সডিআর) এবং ফায়ারওয়ালের মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ, ঘটনা তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া অভ্যন্তরীণ অডিট পরিচালনা, প্রয়োজনীয় প্রমাণপত্র সংরক্ষণ, সংশোধনমূলক পদক্ষেপের অগ্রগতি পর্যবেক্ষণ এবং আইএসও/আইইসি ২৭০০১ সনদ অর্জন ও নিয়মিত অডিটের কাজে সহায়তা করতে হবে। কর্মীদের তথ্য নিরাপত্তাবিষয়ক সচেতনতা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নিরাপত্তা কাঠামো, নিয়ন্ত্রণব্যবস্থা, কনফিগারেশন ও সামগ্রিক সাইবার নিরাপত্তার মান উন্নয়নে কাজ করতে হবে।
চাকরির ধরন: স্থায়ী।
কর্মস্থল: করপোরেট প্রধান কার্যালয়, ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
যোগাযোগের ঠিকানা: মানবসম্পদ বিভাগ, নাসির ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮৯ বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা-১২০৫।
ই-মেইল: career@hpl.com.bd
আবেদন করতে এখানে দেখুন।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।