৩১ অক্টোবর ২০২৬, ১০:২৩

কর্মী নিয়োগ দেবে স্কয়ার টেক্সটাইলস, কর্মস্থল ময়মনসিংহ, ভালুকা ও গাজীপুর

স্কয়ার টেক্সটাইলস ডিভিশন, স্কয়ার গ্রুপ  © টিডিসি সম্পাদিত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন পদে কর্মী নিয়োগ দেবে। 

এ পদে আবেদনের জন্য প্রার্থীর মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা অথবা লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে আট থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস ডিভিশন, স্কয়ার গ্রুপ।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন।

পদসংখ্যা: উল্লেখ করা হয়নি।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ভালুকা, ময়মনসিংহ অথবা ভোগড়া, গাজীপুর।

আরও দেখুন: মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি বা স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা অথবা লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনায়  পিজিডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনামধন্য ও কমপ্লায়েন্সভিত্তিক গার্মেন্টস কারখানায় আট থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে সুপারভাইজরি বা ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান দায়িত্ব ও কাজের ধরন: কারখানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা, পরিবহন, পরিচ্ছন্নতা, ক্যানটিন ও কর্মীদের সুযোগ-সুবিধা তদারকি করা। কারখানার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কার্যকর ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তাকর্মী, চালক এবং অন্যান্য সহায়ক কর্মীদের তত্ত্বাবধান করা। প্রশাসনিক বাজেট, পরিচালন ব্যয়, সরবরাহকারীদের সঙ্গে চুক্তি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। প্রতিষ্ঠানের নীতিমালা, প্রচলিত আইন, নিরাপত্তাবিধি ও প্রশাসনিক মানদণ্ড অনুসরণ করা। নিয়মিত প্রতিবেদন তৈরি, প্রশাসনিক ঘটনা তদন্ত এবং কার্যক্রমের দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করা।

আরও দেখুন: নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ

বেতন ও সুযোগ-সুবিধা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতন ও সুযোগ-সুবিধার পরিমাণ উল্লেখ করা হয়নি।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, সোমবার।

আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

বিস্তারিত জানতে এখানে দেখুন।