স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যেমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্সুইরেন্স, সেলস ইনসেনটিভস, বিদেশ ভ্রমণ, উৎসব ভাতা, প্রফিট শেয়ার, পারফরম্যান্স বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সরাসরি মৌখিক পরীক্ষা ৩১ অক্টোবর
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ নভেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম