অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়েশা আবেদ ফাউন্ডেশন। সংস্থাটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার’ পদে ৩ জেলায় কর্মী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আয়েশা আবেদ ফাউন্ডেশন;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার;
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: মাগুরা, মানিকগঞ্জ, শেরপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*টেক্সটাইল ও গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা (ফেব্রিক পরিদর্শন, কাটিং, ওয়াশিং ও কালার ব্লিডিং) থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অডিটর নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম