এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর ২০২৬ দেশের বিভিন্ন স্থানে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
প্রতিষ্ঠান: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান: সরাসরি সাক্ষাৎকার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৩০, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬, শুক্রবার, শনিবার ও রবিবার
ঢাকা: নভো টাওয়ার (লেভেল-৫), ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
৩১ অক্টোবর ২০২৬, শনিবার
চট্টগ্রাম: নন্দন হাউজিং সোসাইটি (আরসিসি বিল্ডিং), রোড-১, প্লট-২৮, আকবর শাহ, চট্টগ্রাম।
বরিশাল: আরিফ ম্যানশন (পুরোনো শিক্ষা বোর্ড), বাড়ি-২৯৯, নবগ্রাম রোড, ফরেস্টার লেন, বরিশাল।
কুমিল্লা: বাড়ি-১৬২/খ, স্টেশন রোড, ধর্মপুর, কুমিল্লা।
বগুড়া: প্লট-২৯২১, গোয়াল রোড, ঠনঠনিয়া (মাহবুবনগর), বগুড়া।
যশোর: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিপরীতে, চাঁচড়া, যশোর।
১ নভেম্বর ২০২৬, রবিবার
রাজশাহী: বাড়ি-৩০৭, রোড-২, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।
রংপুর: বাড়ি-২৭১/১, রোড-৫, মুলাটোল, রংপুর।
ময়মনসিংহ: বাড়ি-১১/খ, জেল রোড, কাশর, ময়মনসিংহ।
আরও দেখুন: এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে: হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও ফটোকপি, সব শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি।
সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় ও সমন্বিত বেতন, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা দেওয়া হবে। এ ছাড়া উৎসব বোনাস, মুনাফার অংশ, ছুটি ভাতা, সেরা কর্মীদের বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের চিকিৎসাসুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ক্যারিয়ারে উন্নতির সুযোগ রয়েছে।
দায়িত্ব: এ পদে নিয়োগপ্রাপ্তদের চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের ওষুধ ও পণ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরে স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
যোগাযোগ: সাক্ষাৎকার-সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালে যোগাযোগ করা যাবে +৮৮০ ২২২৬৬০৫১৩৩ নম্বরে।
এক্সটেনশন: ৩১৪, ৩১৭, ৩৩৫, ৩৬৬ ও ৩৭৫।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।