ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদে কর্মী নিয়োগে ২০ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল;
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: হাসপাতালে;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*মেডিকেল টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*রোগীর নমুনা সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পরীক্ষার ফলাফল সংক্রান্ত পদ্ধতিতে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম