১৬ অক্টোবর ২০২৬, ১৭:০১

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৮ থেকে ২৬ অক্টোবর

মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে আবেদন চলছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসিতে  © সংগৃহীত

বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি;

বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, সেলস ইনসেনটিভ, অর্জিত ছুটি নগদায়ন, বিদেশে ভ্রমণের সুযোগ, মেডিকেল সুবিধা, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, টিএ/ডিএ বিল, উৎসব ভাতা, ট্রেনিং সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে মৌখিক পরীক্ষার স্থান জানতে পারবেন;

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১১টা থেকে;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিজবস ডটকম