১৩ অক্টোবর ২০২৬, ১৩:১৬

ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে

ব্র্যানারসন অ্যাপারেল লিমিটেড  © টিডিসি সম্পাদিত

পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্র্যানারসন অ্যাপারেল লিমিটেডে টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। 

আগ্রহী প্রার্থীরা ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যানারসন অ্যাপারেল লিমিটেড।

পদের নাম: টেকনিশিয়ান।

বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তবে সংশ্লিষ্ট শিল্পে ভালো অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করা হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: পোশাকের পণ্য উন্নয়ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যাটার্ন তৈরি, পোশাকের গঠন, ফিটিং, নমুনা তৈরি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ ছাড়া কাপড়, ট্রিমস ও অন্যান্য উপকরণ সম্পর্কে জ্ঞান এবং কারিগরি দক্ষতা প্রয়োজন।

দায়িত্ব ও কর্তব্য: পণ্যের প্রাথমিক ধারণা থেকে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। প্যাটার্ন তৈরি, মাপ নেওয়া, ফিটিং পরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনের দায়িত্ব পালন করতে হবে। নমুনা তৈরি, মার্চেন্ডাইজিং ও উৎপাদন দলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি পণ্যের মান নিশ্চিত করা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা এবং পুরো প্রক্রিয়ায় কারিগরি দিকনির্দেশনা দিতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বেসিক, প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রযোজ্য শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৬ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইল করতে হবে hr@brannersonapparel.com ঠিকানায়। আবেদন থেকে বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রতিষ্ঠানের ঠিকানা: প্লট আই/১ (ঘ-অংশ), রূপনগর শিল্প এলাকা, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

বিস্তারিত জানতে নিচে দেখুন।