১২ অক্টোবর ২০২৬, ১৯:৪০

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি লাইটিং অ্যান্ড অ্যাকসেসরিজ বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: লাইটিং অ্যান্ড অ্যাকসেসরিজ;

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ৪৩ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: চট্টগ্রাম, ফরিদপুর ও হবিগঞ্জ;

আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম