০৮ অক্টোবর ২০২৬, ২১:৫০

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত

ফিল্ড সেলস অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলেছে মিলভিক বাংলাদেশ লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যসেবা ও ইনস্যুরেন্সভিত্তিক বেসরকারি কোম্পানি মিলভিক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড সেলস অ্যাসোসিয়েট’ পদে ৯৯ কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিলভিক বাংলাদেশ লিমিটেড;

পদের নাম: ফিল্ড সেলস অ্যাসোসিয়েট;

পদসংখ্যা: ৯৯টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১১,২০০-১৮,০০০ টাকা;

আরও পড়ুন: প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ ২৬০০ টাকা, মোবাইল বিল ২০০টাকা, ইয়ারলি ঈদ বোনাস, সাধারণ সরকারি ছুটি, গ্র্যাচুইটি, স্যালারী রিভিউ, হ্যালথ অ্যান্ড লাইফ ইন্সুইরেন্স, ইনসেনটিভস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮-৪৫ বছর হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদনের যোগ্যতা—

*এসএসসি/এইচএসসি/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম