জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
ফেনী ডায়াবেটিস হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালটির পরিচালক, বিভিন্ন বিভাগের কনসালটেন্ট, আবাসিক মেডিক্যাল অফিসার, বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার, উপ-সহকারী প্রকৌশলী ও স্টোরকীপার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ফেনী ডায়াবেটিস হাসপাতাল মিজান রোডে অবস্থিত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ করার লক্ষ্যে হাসপাতালটি ক্রমান্বয়ে ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
পদের নাম ও যোগ্যতা
১. পরিচালক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত হতে হবে। এমপিএইচ ডিগ্রি থাকতে হবে। দেশের যেকোনো স্বনামধন্য হাসপাতালে যুগ্ম-পরিচালক পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ হাসপাতাল ব্যবস্থাপনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অবসরপ্রাপ্ত এএমসি অফিসার, সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক অথবা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিচালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা এবং হসপিটাল ম্যানেজমেন্টে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
২. সিনিয়র কনসালটেন্ট/কনসালটেন্ট/জুনিয়র কনসালটেন্ট
বিভাগ: নিউরো মেডিসিন, রেডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, শিশু ও এন্ডোক্রাইনোলজি
পদসংখ্যা: প্রয়োজনীয় সংখ্যক
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কর্তৃক নিবন্ধিত হতে হবে। এমডি, এমএস, এফসিপিএস, এমসিপিএস, এমফিল, ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
বেতন আকর্ষণীয় এবং আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আরও দেখুন: অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
৩. আবাসিক মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: প্রয়োজনীয় সংখ্যক
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। দেশের যেকোনো স্বনামধন্য হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৪০ বছর। সমিতির নির্ধারিত পে-স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। অথবা আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা যাবে।
৪. বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ফলিত পদার্থবিদ্যায় দ্বিতীয় শ্রেণির অনার্সসহ প্রথম/দ্বিতীয় শ্রেণির মাস্টার্স অথবা বিএসসি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৩২ বছর। সমিতির নির্ধারিত পে-স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
৫. উপ-সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সর্বোচ্চ ৩২ বছর। সমিতির নির্ধারিত পে-স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
৬. স্টোরকীপার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বয়স সর্বোচ্চ ৩২ বছর। সমিতির নির্ধারিত পে-স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের শর্ত: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
খামের ওপর বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। সব সনদপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, ফেনী ডায়াবেটিক সমিতি বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬।
সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।