০৬ অক্টোবর ২০২৬, ১৫:১৫

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল  © সংগৃহীত

দক্ষিণাঞ্চলের সুপরিচিত চক্ষু চিকিৎসাকেন্দ্র নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ভোলা সদর ও চরফ্যাশনে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

হাসপাতালটি গত ১৫ বছরেরও বেশি সময় ধরে চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ২ লাখ রোগীকে চিকিৎসাসেবা এবং প্রায় ১ লাখ চক্ষু অপারেশন সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক চক্ষু রোগ নির্ণয় ও চিকিৎসা এবং দক্ষ চিকিৎসক ও যোগ্যতাসম্পন্ন জনবলের মাধ্যমে হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করছে।

১. চক্ষু সার্জন: ১ জন

কর্মস্থল: ভোলা

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং এফসিপিএস/এমএস/ডিও (অফথালমোলজি) ডিগ্রি থাকতে হবে। বৈধ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: এসআইসিএস, ফ্যাকোসহ অন্যান্য চক্ষু সার্জারিতে দক্ষতা থাকতে হবে।

২. মেডিকেল অফিসার: ১ জন

কর্মস্থল: চরফ্যাশন, ভোলা

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বৈধ বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্লিনিক্যাল কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যকর ২০২৭ সাল থেকে: শিক্ষামন্ত্রী

৩. স্টাফ নার্স: ৩ জন

কর্মস্থল: ভোলা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিগ্রি থাকতে হবে। বৈধ বিএনএমসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. এমএলওপি/চক্ষু প্রযুক্তিবিদ: ৩ জন

কর্মস্থল: ভোলা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমএলওপি/অফথালমিক টেকনিশিয়ান কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চক্ষু রোগ নির্ণয়ে ব্যবহৃত সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকারযোগ্য।

৫. রিফ্র্যাকশনিস্ট: ৩ জন

কর্মস্থল: ভোলা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিওএলভি/রিফ্র্যাকশনিস্ট অথবা সংশ্লিষ্ট চক্ষু প্রযুক্তি কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. কাউন্সিলর: ২ জন

কর্মস্থল: ভোলা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে। তবে বেতনের পরিমাণ প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা হাসপাতালের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬ এর মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে হবে।

যোগাযোগ: ৬১৪০১৬

ই-মেইল: nhth345@gmail.com

ঠিকানা: নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল, ডাক্তার পাড়া, ভোলা সদর, ভোলা।

বিস্তারিত জানতে এখানে দেখুন।