০৫ অক্টোবর ২০২৬, ২১:৪১

ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে আবেদন চলছে ল্যাবএইড গ্রুপে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড হসপিটাল গ্রুপ। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে ‘কনসালট্যান্ট ও রেজিস্ট্রার’ পদে কর্মকর্তা নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছেচলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে/সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড হসপিটাল গ্রুপ;

পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, রেজিস্ট্রার;

বিভাগ/শাখা: ল্যাবএইড কর্ডিয়াক হসপিটাল, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালাইজড সেন্টার, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন/খন্ডকালীন;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা hr.hospitals@labaidgroup.com ঠিকানায় দরকারি কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে অথবা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, হাউজ ৬, রোড ৪, ধানমন্ডি, ঢাকা ১২০৫' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: প্রথম আলো, ৪ অক্টোবর, পৃষ্ঠা ৫