ওয়ালটনে ২৫ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি আইটি প্রোডাক্ট বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ২৫ কর্মী নিয়োগে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;
পদের নাম: সার্ভিস এক্সপার্ট;
বিভাগ: আইটি প্রোডাক্ট;
পদসংখ্যা: ২৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
আবেদনের যোগ্যতা—
*বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*আইটি পণ্য (ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্পিকার) সার্ভিসিং বা মেরামতের কাজে দক্ষ হতে হবে;
*মাদারবোর্ড, টাচ এলসিডি (LCD) ও ডিসপ্লে মেরামতের কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম