৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার এবং নার্স পদে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল
১. পদের নাম: অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষ
বিভাগ: মার্কস মেডিকেল কলেজ।
যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক
বিভাগ: মেডিসিন, জেনারেল সার্জারি, ইএনটি, পেডিয়াট্রিক্স, প্যাথলজি, এনাটমি ও মাইক্রোবায়োলজি।
যোগ্যতা: বিএমডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আরও দেখুন: ‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা পেরিয়েও তৎপর রাকসুর মাসুদ
৩. পদের নাম: প্রভাষক
বিভাগ: প্যাথলজি, এনাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি।
যোগ্যতা: বিএমডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৪. পদের নাম: রেজিস্ট্রার
বিভাগ: গাইনি অ্যান্ড অবস, জেনারেল সার্জারি ও ইএনটি।
যোগ্যতা: বিএমডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আরও দেখুন: এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
৫. পদের নাম: মেডিকেল অফিসার
বিভাগ: গাইনি অ্যান্ড অবস, পেডিয়াট্রিক্স ও জেনারেল সার্জারি।
যোগ্যতা: আইসিইউ অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন এবং হাসপাতালের আইসিইউতে কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৬. পদের নাম: নার্স (পুরুষ/মহিলা)
বিভাগ: মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল।
যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রিসহ অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আরও দেখুন: একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করে আবেদনপত্র আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে অধ্যক্ষ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, এ/৩, মেইন রোড, মিরপুর-১৪, ঢাকা-১২০৬ ঠিকানায় পাঠাতে হবে।
এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে।
ই-মেইল: markshr33@gmail.com, hr@marksmedicalcollege.edu.bd
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।
আরও দেখুন: জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তিনজনের
যোগাযোগ: পরিচালক, এইচআর, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল।
ফোন: +৮৮০১৮৩৩-১০১০০৪, +০২৪১০০৩২৫৫, +০২৪১০০৩২৫৬-৮।
বিস্তারিত জানতে নিচে দেখুন।