২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩৫,০০০ টাকা; 

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২দিন, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: উত্তরা, ঢাকা;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদনের যোগ্যতা—

*ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে; 

*বিমান সংস্থা, হোটেল-বিষয়ক কাজে দক্ষ হতে হবে; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম