২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড  © টিডিসি সম্পাদিত

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে (আইডিকল) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ইনভেস্টমেন্ট বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আইডকলের ক্যারিয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইনভেস্টমেন্ট বিভাগ

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিবিএ/এমবিএ (ফাইন্যান্স) অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং ফাইন্যান্স-সম্পর্কিত বিষয়ে ক্রমবর্ধমান দক্ষতার প্রমাণ থাকতে হবে।

স্প্রেডশিট সফটওয়্যারে উন্নত দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজ: নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিল্প সম্পর্কে ভালো ধারণা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি ভালো মানের বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শক্তিশালী পাইপলাইন তৈরিতে সহায়তা করতে হবে। প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন, আর্থিক মডেল, ঝুঁকি নির্ধারণ মডেল, সিআরএম/সিসি/বোর্ড সভার জন্য এজেন্ডা পেপার, মেমো ও প্রেজেন্টেশন প্রস্তুত এবং ঋণের প্রয়োজনীয় ডকুমেন্টেশন চূড়ান্ত করতে হবে। তহবিল ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে তথ্য স্মারক, আর্থিক মডেল প্রস্তুত এবং সম্ভাব্য ঋণগ্রহীতা ও ঋণদাতাদের সঙ্গে সভায় সহায়তা করতে হবে।

আরও দেখুন: ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

এ ছাড়া এজেন্সি কার্যক্রম পরিচালনা, প্রকল্পের আর্থিক, পরিচালনাগত এবং পরিবেশগত ও সামাজিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক পোর্টফোলিও পর্যালোচনা এবং অগ্রগতি প্রতিবেদনসহ ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রতিবেদন প্রস্তুত করতে হবে। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান (ডিএফআই) থেকে প্রয়োজনীয় প্রতিবেদন তৈরিতে সহায়তা করতে হবে।

সম্ভাব্য গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণ, নিয়ন্ত্রক সংস্থা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং চুক্তি সম্পন্ন ও কৌশলগত কার্যক্রমে সহায়তা করতে হবে। এ ছাড়া কর্তৃপক্ষের অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার ৯৫৯ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আইডকলের ক্যারিয়ার/ভ্যাকেন্সি বিভাগে গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।