এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, নেবে সেলস অফিসার
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর, জীবনবৃত্তান্তসহ আগামী ৯ অক্টোবর, ২০২৬ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড;
পদের নাম: সেলস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
পরীক্ষার স্থান—
বরিশাল: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ১৪০৬, রাজকুমার ঘোষ লেন, সি অ্যান্ড বি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা, বরিশাল- ৮২০০।
ময়মনসিংহ: আসপাডা ট্রেইনিং একাডেমি, ইউনিভার্সিটি রোড, দিঘারকান্দা, বাইপাস রোড, ময়মনসিংহ ২২০০।
পাবনা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মেরিল রোড, শালগাড়ীয়া, পাবনা ৬৬০০।
সিলেট: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, প্লট: ১১, ব্লক: আই, শাহজালাল উপশহর, সিলেট।
চট্টগ্রাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ৩৫/সি, বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ শিল্প এলাকা (টেক্সটাইল মোড়), চট্টগ্রাম ৪০০০।
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বিডিজবস ডটকম