২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭

ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৩০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি স্টোর বিভাগে ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে ৩০ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

বিভাগের নাম: স্টোর;

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ;

ঘরে বসে Spoken English

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৪ বছর হতে হবে;

কর্মস্থল: গাজীপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট, কিশোরগঞ্জ ও নরসিংদী;

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম