২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০

সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ৪ কর্মী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: সেলস;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;

ঘরে বসে IELTS প্রস্তুতি

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম