২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

অফিস সহকারী নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অফিস সহকারী’ পদে ৩ কর্মী নিয়োগে ২২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: অফিস সহকারী;

ঘরে বসে Spoken English

পদসংখ্যা: ৩টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর হতে হবে; 

কর্মস্থল: কুমিল্লার মুরাদনগর ও ফেনী;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এসএসসি পাস হতে হবে;

*সার্ভিস পয়েন্টের পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম