এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে সেল্স অফিসার পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠান: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: সেল্স অফিসার।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
দায়িত্ব ও কর্তব্য: দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা। নির্ধারিত বিক্রয় লক্ষ্য অর্জন করা। পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
যোগ্যতা ও দক্ষতা: উচ্চমাধ্যমিক পাস হতে হবে। বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
লিখিত পরীক্ষার জন্য যা নিতে হবে: আগ্রহী প্রার্থীদের সঙ্গে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর ও জীবনবৃত্তান্ত নিতে হবে।
পরীক্ষার তারিখ: ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার।
সময়: সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে।
পরীক্ষার স্থান
বরিশাল: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ১৪০৬, রাজকুমার ঘোষ লেন, সি অ্যান্ড বি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা, বরিশাল-৮২০০।
আরও দেখুন: রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
ময়মনসিংহ: আসপাডা ট্রেইনিং একাডেমি, ইউনিভার্সিটি রোড, দিঘারকান্দা, বাইপাস রোড, ময়মনসিংহ-২২০০।
পাবনা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মেরিল রোড, শালগাড়ীয়া, পাবনা-৬৬০০।
সিলেট: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, প্লট-১১, ব্লক-আই, শাহজালাল উপশহর, সিলেট।
চট্টগ্রাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস ডিপো অফিস, ৩৫/সি, বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ শিল্প এলাকা (টেক্সটাইল মোড়), চট্টগ্রাম-৪০০০।