মেঘনা গ্রুপে এইচএসসি পাসে এসআর নিয়োগ, সরাসরি সাক্ষাৎকার
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের বিক্রয় বিভাগে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে বেশ কিছুসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে।
এ পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: বেশ কিছুসংখ্যক
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ প্রার্থীদের সেলসে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক (পাস কোর্স) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সেলসে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খাদ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর। বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে বিবেচনা করা হবে।
দায়িত্ব: নির্ধারিত এলাকার মুদি ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে রুট প্ল্যান অনুযায়ী পণ্যের অর্ডার সংগ্রহ করা। দৈনিক ও মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন, টিএ/ডিএ, সেলস ইনসেনটিভ, কমিশন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ:
তেজগাঁও ডিপো: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
ঠিকানা: ১৭০, দক্ষিণ কুনিপাড়া, তেজগাঁও (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে)।
গাজীপুর: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
ঠিকানা: শামীন ভুলক্যাডেট কোটিং, হাজী ব্লক-ডি, কোনাবাড়ী।
ময়মনসিংহ ডিপো: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
ঠিকানা: মোতালেব ভিলা, হোল্ডিং নম্বর-১১৫।
বগুড়া: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
ঠিকানা: ফ্রেশ ডিপো অফিস, শিকারীকান্দা।
চট্টগ্রাম: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
ঠিকানা: শরিফা ট্রেড সেন্টার, বিআইটি রোড, বায়েজিদ বোস্তামী।
বরিশাল: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
ঠিকানা: ক্যারিটাস আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল।
যশোর ডিপো: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
ঠিকানা: মেলামার্কেট।
ফরিদপুর: ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
ঠিকানা: হোম অব গ্রোথ, মোল্লা বাড়ি রোড, গোয়ালচামট, ফরিদপুর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বায়োডাটার সঙ্গে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদের মূলকপি এবং ফটোকপি নিয়ে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে।
এ ছাড়া বায়োডাটা ২০, রোড-২৪, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।
ব্রাঞ্চ ম্যানেজার ও টেরিটরি ম্যানেজার পদে আগ্রহীরা ০১৬২৯৭২২৩১৪ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
বি: দ্র: নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
বিস্তারিত নিচে দেখুন।