শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে শুধু ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
যোগ্যতা: যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বয়স ৩২ বছরের নিচে হতে হবে। শুধু ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদের স্বপ্রণোদিত, তরুণ ও কর্মউদ্যমী হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বোনাস, টিএ/ডিএ, মোটরসাইকেল।
সাক্ষাৎকারের সময়
তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত
সাক্ষাৎকারের স্থান: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খাজা এনায়েতপুরী (রহ.) টাওয়ার, ১৭, বীর উত্তম কে. এম. শফিউল্লাহ রোড (গ্রিন রোড), ঢাকা-১২০৫, বাংলাদেশ।
আরও দেখুন: বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
যেসব কাগজপত্র আনতে হবে: সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি), সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি
বিশেষ নির্দেশনা: এ নিয়োগে শুধু ফ্রেশার প্রার্থীরা অংশ নিতে পারবেন।
বিস্তারিত দেখুন এখানে।
নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।