বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
বাংলাদেশের অন্যতম অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম লিমিটেড বরিশাল সিটি এলাকায় করপোরেট সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে নিয়োগের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বরিশাল সিটির বাসিন্দা হতে হবে।
পদটিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রার্থীদের বয়স ২৩ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদন করা যাবে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড
পদের নাম: করপোরেট সেলস এক্সিকিউটিভ, বরিশাল সিটি
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
কর্মস্থল: বরিশাল সদর
চাকরির ধরন: পূর্ণকালীন
কাজের ধরন: ফিল্ড জব
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মার্কেটিংয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী হতে হবে।
বয়স: ২৩ থেকে ২৮ বছর।
কাজের দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং টিমে কাজ করতে হবে। নতুন ব্যবসায়িক সুযোগ শনাক্ত করে প্রতিষ্ঠানের আয় বাড়ানোর কৌশল তৈরি করতে হবে।
বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও ব্যবসা বাড়ানো, নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ, করপোরেট অফিস, দোকান, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত ক্লায়েন্ট ভিজিট এবং বিক্রয় উপস্থাপনা করতে হবে।
আরও দেখুন: কক্সবাজারে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে জনবল নিয়োগ
এ ছাড়া ক্লায়েন্ট অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয়, ক্লায়েন্ট সন্তুষ্টি নিশ্চিত করা এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণের দায়িত্ব পালন করতে হবে।
সুযোগ-সুবিধা: বেতনের পাশাপাশি যাতায়াত বিল, মোবাইল বিল, দুপুরের খাবারের ভাতা এবং সেলস ইনসেনটিভ দেওয়া হবে।
আবেদনের শর্ত: এটি মূলত ফিল্ডভিত্তিক চাকরি। নিয়মিত ফিল্ড ভিজিট ও ক্লায়েন্ট ভিজিটে আগ্রহী নন এমন প্রার্থীদের আবেদন না করতে বলা হয়েছে।
জব প্ল্যাটফর্মে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনের সঙ্গে ছবি সংযুক্ত করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬।
বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে বিডিজবস ডটকমের নিয়োগ বিজ্ঞপ্তিতে।