১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১

এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি কোল্ড চেইন বিজনেস বিভাগে ‌‘সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

পদের নাম: সেলস অফিসার;

বিভাগ: কোল্ড চেইন বিজনেস; 

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*ডিস্ট্রিবিউটর ও আউটলেট পর্যায়ে ফ্রিজার/তাপমাত্রা বজায় রাখা ও পরিচ্ছন্নতা তদারকিতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম