১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৭

এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

এরিয়া ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আকিজ গ্রুপের আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস বিভাগে ‘এরিয়া ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড;

বিভাগের নাম: সেলস;

পদের নাম: এরিয়া ইনচার্জ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০ টাকা;

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬;

মৌখিক পরীক্ষার স্থান: গেট নম্বর ৪, টেনিস কোর্ট, আদ্-দ্বীন ওমেনস মেডিকেল কলেজ হসপিটাল, ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭; 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম