নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
বেসরকারি সংস্থা নীড় সেবা সংস্থায় তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে এডমিন ম্যানেজার, রিসিপশনিস্ট/অফিস এক্সিকিউটিভ এবং সিকিউরিটি গার্ড/অফিস সহকারী পদে মোট ৬ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নীড় সেবা সংস্থা
পদের নাম:
১. এডমিন ম্যানেজার
পদসংখ্যা: ২
যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
অভিজ্ঞতা: এনজিও ও আইএনজিওর সঙ্গে সরাসরি কাজের ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. রিসিপশনিস্ট/অফিস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২
যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২০ হাজার টাকা।
৩. সিকিউরিটি গার্ড/অফিস সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
অভিজ্ঞতা: অন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবাল কনসালট্যান্সি
বেতন ও সুযোগ-সুবিধা: ১৪ হাজার টাকা। আবাসিক ও খাবারের ব্যবস্থা রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে হবে।
ঠিকানা: ৩/১১, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
ই-মেইল: neersebasangstha@gmail.com
মোবাইল: ০১৮৭০৭৮৪১২৯
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।