উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবাল কনসালট্যান্সি
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য কাউন্সেলর ফর স্টাডি অ্যাব্রড পদে জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবাল কনসালট্যান্সি। পদটিতে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: সাগর গ্লোবাল কনসালট্যান্সি
পদের নাম: কাউন্সেলর (ফর স্টাডি অ্যাব্রড)
পদসংখ্যা: ৪
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: প্লট ১এ (১ম তলা), রোড ২এ, বারিধারা জে ব্লক, ঢাকা-১২১২, বাংলাদেশ (ইউএসএ দূতাবাসের কাছে)।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিদেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত কাজে অভিজ্ঞতা ও ভালো জ্ঞান থাকতে হবে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায় শিক্ষার্থী ভর্তির কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখযোগ্যসংখ্যক ক্লায়েন্ট দক্ষতার সঙ্গে যথাযথ মনোযোগ দিয়ে পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ও বাংলায় শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
এডুকেশন কাউন্সেলিং, এডুকেশনাল রিসার্চ ও কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে।
প্রাসঙ্গিক অভিজ্ঞতা ছাড়া আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আরও দেখুন: এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে।
মোবাইল বিল।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পারফরম্যান্স বোনাস।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের obs.SagorConsultancy@gmail.com মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে এখানে দেখুন।