দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডে চাকরি
দেশের শীর্ষস্থানীয় ও ট্রেন্ডসেটিং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি আর্কিটেক্ট ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার সার্ভিস (কালেকশনস) পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভেনচুরা প্রপার্টিজ লিমিটেড
১. আর্কিটেক্ট-ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন
বিভাগ: ডিজাইন ডেভেলপমেন্ট
দায়িত্বসমূহ:
বিলাসবহুল আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের জন্য ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত ইন্টেরিয়র ডিজাইনের পরিকল্পনা ও উন্নয়ন করা।
ভবনের স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ল্যান্ডস্কেপ ও আউটডোর স্পেসের নকশা তৈরি এবং স্পেসের পরিবেশ উন্নত করা।
ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এমইপি, ঠিকাদার, ভেন্ডর ও সংশ্লিষ্ট সব টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত ডিজাইনের পরিকল্পনা নিশ্চিত করা।
বিলাসবহুল ব্র্যান্ডের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিনিশিং, উপকরণ, আসবাব, ফিক্সচার, লাইটিং, আর্টওয়ার্ক ও অ্যাকসেসরিজ নির্বাচন করা।
অংশীজনদের উপস্থাপনার জন্য ড্রয়িং, থ্রিডি রেন্ডারিং ও মুড বোর্ড তৈরি করা। পাশাপাশি নির্মাণকাজের জন্য বিস্তারিত ওয়ার্কিং ও শপ ড্রয়িং এবং স্পেসিফিকেশন প্রস্তুত করা।
ডিজাইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ভেন্ডর, ঠিকাদার ও সাইটের কাজ তদারকি করা।
বৈশ্বিক বিলাসবহুল ডিজাইনের প্রবণতা সম্পর্কে হালনাগাদ থাকা এবং স্থানীয় প্রেক্ষাপট ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ও উদ্ভাবনী ধারণা কাজে লাগানো।
নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে একাধিক প্রকল্প একসঙ্গে পরিচালনা করা।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-কাস্টমার সার্ভিস (কালেকশনস)
দায়িত্বসমূহ:
গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি ও বজায় রাখা।
পেমেন্টের সময়সূচি, আসন্ন কিস্তি ও বকেয়া অর্থের বিষয়ে গ্রাহকদের সঙ্গে নিয়মিত, ভদ্র ও সক্রিয় যোগাযোগ করা।
কিস্তির সময়সূচি পর্যবেক্ষণ এবং সময়মতো অর্থ সংগ্রহ নিশ্চিত করা।
বকেয়া ও মেয়াদোত্তীর্ণ কিস্তির বিষয়ে গ্রাহকদের সঙ্গে কৌশলগতভাবে যোগাযোগ ও ফলোআপ করা।
পেমেন্টের রেকর্ড সংরক্ষণ এবং বকেয়া সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা।
অর্থ সংগ্রহ ও গ্রাহকসংক্রান্ত সমস্যা সমাধানে অ্যাকাউন্টস, সেলস, লিগ্যাল ও অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করা।
গ্রাহকদের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া এবং প্রকল্পের পুরো সময়জুড়ে প্রিমিয়াম সেবা নিশ্চিত করা। এর মধ্যে প্রকল্প হস্তান্তর কার্যক্রমও অন্তর্ভুক্ত।
আরও দেখুন: লিখিত পরীক্ষা ছাড়াই জনবল নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস
কর্মস্থল: করপোরেট অফিস, গুলশান অ্যাভিনিউ।
বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্য প্রার্থীর জন্য আকর্ষণীয় পারিশ্রমিকের পাশাপাশি ভালো ক্যারিয়ার সম্ভাবনা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সিভি, আর্কিটেক্ট-ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন পদের ক্ষেত্রে কাজের পোর্টফোলিও এবং সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-কাস্টমার সার্ভিস (কালেকশনস) পদের ক্ষেত্রে সিভি ও সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে অবশ্যই যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেটি উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনের ঠিকানা: hr@venturabd.com
বিস্তারিত জানতে এখানে দেখুন।