সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি করপোরেট অ্যান্ড এজেন্সি সেলস ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড;
বিভাগের নাম: করপোরেট অ্যান্ড এজেন্সি সেলস;
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদন যোগ্যতা—
*বিবিএ অথবা এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম