স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান এইজিস সার্ভিসেস লিমিটেডে চাকরির সুযোগ
স্কয়ার গ্রুপের সার্ভিস ব্র্যান্ড ও বাংলাদেশে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং সেন্টার কো-অর্ডিনেটর, অপারেশনস (সিকিউরিটি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীর ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এইজিস সার্ভিসেস লিমিটেড
পদের নাম: ট্রেনিং সেন্টার কো-অর্ডিনেটর, অপারেশনস (সিকিউরিটি)
কর্মস্থল: আশুলিয়া, সাভার
দায়িত্বসমূহ: ট্রেনিং সেন্টারের দৈনন্দিন কার্যক্রম সমন্বয় করা। এর মধ্যে প্রশিক্ষণার্থীদের অনবোর্ডিং ও ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ পরিবেশ পরিচ্ছন্ন, নিরাপদ ও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
প্রশিক্ষণ ক্যালেন্ডার, সময়সূচি, অংশগ্রহণকারীদের তালিকা, উপস্থিতির রেকর্ড এবং প্রশিক্ষণ-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা।
প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশিক্ষক, অংশগ্রহণকারী, এইচআর, অপারেশনস ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করা।
প্রশিক্ষণ সামগ্রী ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ তদারকি করা।
অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট, এইচ আর এম বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বড় ও স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লার্নিং ফ্যাসিলিটি পরিচালনা বা বড় পরিসরের কর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: ইউনিকো হাসপাতালে দুই পদে নিয়োগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত recruitment-aegis@squaregroup.com ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে অবশ্যই ট্রেনিং সেন্টার কো-অর্ডিনেটর, অপারেশনস উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।