০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫

ইউনিকো হাসপাতালে দুই পদে নিয়োগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

ইউনিকো হসপিটালস  © টিডিসি সম্পাদিত

ঢাকার ইউনিকো হাসপাতালে দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো স্পেশালিস্ট/রেজিস্ট্রার (কার্ডিওলজি) এবং সিনিয়র মেডিকেল অফিসার। আগ্রহী প্রার্থীদের পদভেদে আগামী ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

২৫০ শয্যার মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ইউনিকো হসপিটালসের ২৩ গ্রিন রোড, ঢাকায় এসব পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ইউনিকো হসপিটালস

১. পদের নাম: স্পেশালিস্ট/রেজিস্ট্রার (কার্ডিওলজি)

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত এমবিবিএস ডিগ্রির পাশাপাশি কার্ডিওলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

অভিজ্ঞতা: পোস্টগ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি নগদায়ন, দুটি উৎসব বোনাস ও বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা রয়েছে।

২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত যেকোনো স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণ বা পার্ট-১ সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর পাশাপাশি অর্জিত ছুটি নগদায়ন, প্রভিডেন্ট ফান্ড, দুটি উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা রয়েছে।

আরও দেখুন: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ ও হালনাগাদ জীবনবৃত্তান্তের সঙ্গে কভার লেটার এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে। স্পেশালিস্ট/রেজিস্ট্রার (কার্ডিওলজি) পদের জন্য আবেদন করতে হবে ৫ অক্টোবর ২০২৬ এর মধ্যে। আর সিনিয়র মেডিকেল অফিসার পদের জন্য আবেদন করতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে। আবেদনপত্র ইউনিকো হসপিটালসের জেনারেল ম্যানেজার-হিউম্যান রিসোর্সেস বরাবর পাঠাতে হবে।

আবেদনের ই-মেইল: career@unicohospitals.com

কর্মস্থল: ২৩ গ্রিন রোড, ঢাকা-১২০৫, বাংলাদেশ

চাকরির ধরন: ফুলটাইম

আবেদনের শেষ তারিখ: সিনিয়র মেডিকেল অফিসার ৩০ সেপ্টেম্বর ২০২৬, স্পেশালিস্ট/রেজিস্ট্রার (কার্ডিওলজি) ৫ অক্টোবর ২০২৬।