মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নতুন শিল্পপ্রতিষ্ঠান ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম চালু ও পরিচালনার লক্ষ্যে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তিনির্ভর পলিমার অ্যান্ড পেইন্টস পণ্য উৎপাদন করা হবে।
প্রতিষ্ঠানের নাম: ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড
১. বিভাগের নাম: মেইনটেন্যান্স অ্যান্ড কিউসি বিভাগ
পদের নাম: ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, লেদম্যান, টেকনিশিয়ান (ইনজেকশন/লেজার প্রিন্টার), মেকানিক্স, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্স, সিনিয়র ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, কিউসি ইন্সপেক্টর (পিভিসি পাইপ, পিভিসি ডোর, ওয়াটার ট্যাংক, ফিটিংস)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) এবং ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার)।
২. বিভাগের নাম: টুল রুম অ্যান্ড ওয়ার্কশপ-মেইনটেন্যান্স বিভাগ
পদের নাম: অপারেটর (লেদ, মিলিং, সিএনসি লেদ, ইউনিভার্সাল মিলিং), ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, টেকনিশিয়ান, লেজার এনগ্রেভিং অপারেটর, হেলপার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৩. বিভাগের নাম: ইনজেকশন মোল্ডিং মেশিন ফিটিংস-প্রোডাকশন বিভাগ
পদের নাম: ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, সিনিয়র অপারেটর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, রিসাইকেল অপারেটর, ক্লিনার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৪. বিভাগের নাম: ইনজেকশন মোল্ডিং মেশিন, বাথরুম ফিটিংস-প্রোডাকশন বিভাগ
পদের নাম: ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অ্যাসেম্বলি লাইন অপারেটর, লেজার প্রিন্টার অপারেটর, হেলপার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) এবং ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৫. বিভাগের নাম: পাইপ, ডোর অ্যান্ড শিট-প্রোডাকশন বিভাগ
পদের নাম: সিনিয়র অপারেটর, অপারেটর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, অপারেটর (প্লাস্টিক রিসাইকেল), হেলপার, ক্লিনার।
সেকশন: এক্সট্রুডার অ্যান্ড মিক্সচার, গ্রেড অ্যান্ড ফিল্টার, প্রিন্টিং অ্যান্ড ফেব্রিকেশন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এবং ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার)।
৬. বিভাগের নাম: ওয়াটার ট্যাংক-প্রোডাকশন বিভাগ
পদের নাম: ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অপারেটর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, পলিশার, ওয়েল্ডার, হেলপার।
সেকশন: কম্পাউন্ড এক্সট্রুডার, রোটো মেশিন, পালভারাইজার, রো-মোল্ডিং, প্রিন্টিং, ট্যাংক ফিনিশিং অ্যান্ড ড্রিলিং, রিসাইকেলিং।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এবং ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার)।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৭. বিভাগের নাম: টেফলন টেপ-প্রোডাকশন বিভাগ
পদের নাম: ফোরম্যান, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, অপারেটর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর।
সেকশন: রেজার মেশিন, স্ট্রেইনার, প্রেস অ্যান্ড ওভেন মেশিন, ক্যালেন্ডার মেশিন, ডিফেটিং মেশিন, মিক্সিং মেশিন, রি-উইন্ডার, প্রিন্টিং বডি, কাউন্টার প্রিন্ট, সিপিং মেশিন, টেবিল ফিনিশিং, প্যাকিং।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস/ট্রেড কোর্স। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এবং ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার)।
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি (যদি থাকে) সঙ্গে নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
প্রার্থীদের স্ব-শরীরে ফ্যাক্টরি কমপ্লেক্স, ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টস লিমিটেড, কুমিল্লা ইকোনমিক জোন, মেঘনা হোমনা রোড, বুড়িচং, কুমিল্লা ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
যোগাযোগ: ০১৩১৩-৪৯৮০৮৪
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে দেখুন।
বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন।