এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে ২০০ কর্মী নিয়োগে ৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ ৭ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর);
পদসংখ্যা: ২০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১১,০০০-২২,০০০ টাকা (গ্রেডভিত্তিক);
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
সাক্ষাৎকারের সময়, স্থান ও তারিখ—
সময়: সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, নাভানা এফএস কসমো, বাড়ি নম্বর ৪/বি (৩য় তলা), রোড নম্বর ৯৪, গুলশান-২, ঢাকা;
তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অফিস, মদিনা আবাসিক, মেডিকেল রোড, হাটহাজারী, চট্টগ্রাম;
তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, (ইউরেকা পলিটেকনিক্যাল), আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ, বরিশাল সদর;
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: (বিসমিল্লাহ স্টোর) আইডিয়াল স্কুলের পেছনে, স্কুল মার্কেট, পূর্ব এনায়েতপুর, কোনাবাড়ি, গাজীপুর;
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস (মেরিস অফিস), পাঠানবাড়ি রোড, ফেনী সদর;
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহোনি রোড় (উডল্যান্ড বাবু স্টোরের বিপরীত পাশে), কুষ্টিয়া সদর;
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস (দারুল এহসান মাদ্রাসার বিপরীতে), কুলপদ্দি চৌরাস্তা, কালকিনি রোড, মাদারীপুর সদর;
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস (শাহ আলম অ্যান্ড সন্স), ব্যাংক রোড়, চৌমুহনী পশ্চিম বাজার, বেগমগঞ্জ, নোয়াখালী;
তারিখ: ১৪ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, চুন্নু ভবন, রওশন খান সড়ক (গ্রিন হসপিটালের পাশে), আলীপুর, ফরিদপুর সদর;
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের সেলস অফিস (রুপন স্টোরের পাশে), চাউল বাজার, বাজার ঘাটা, ফুলবাগ রোড়, কক্সবাজার সদর;
তারিখ: ১৪ ও ২৩ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, আকুয়া বাইপাস, মুক্তাগাছা রোড, ময়মনসিংহ সদর;
তারিখ: ১৪ ও ২৩ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস (জামাল কামাল হাউজ), কুচাইতলী মেডিকেল রোড, কুমিল্লা সদর (আদর্শ সদর উপজেলা গেটের বিপরীতে);
তারিখ: ১৫ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস, আনোয়ার কমপ্লেক্স, ঝুমুর, লক্ষীপুর সদর (হিরো শোরুমের বিপরীতে);
তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো, (আত্-তাকওয়া ম্যানশনের পূর্ব পাশের গলি) রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে, বয়রা বাজার, খুলনা সদর;
তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের কোম্পানি টেরিটোরি অফিস (স্টিড ফাস্ট কুরিয়ার অফিসের পাশে) বকচর কবরস্থান রোড, যশোর সদর;
তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস, মেসার্স আমিনুল ট্রেডার্স, কাগমারা, মেসের মার্কেট, টাঙ্গাইল সদর;
তারিখ: ১৭ ও ২৪ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: জনতা হাউজ (নীচ তলা), উত্তর ছায়াবীথি (নয়া বাড়ি মসজিদ সংলগ্ন), জনতা সড়ক, জয়দেবপুর, গাজীপুর;
তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অফিস, নেহাল পার্ক মোড় গেট, জেলখানা রোড, কিশোরগঞ্জ সদর;
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: বদর টাওয়ার, ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় তলা, ই- ব্লক-শাহজালাল উপশহর, সিলেট সদর;
তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস, প্রান্ত ভিলা, হাউস ৭৫, রোড নম্বর ৯/এ, ধানমন্ডি, ঢাকা (স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের পেছনে);
তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ইকবাল এন্টারপ্রাইজ (পুরাতন পৌর বাসস্ট্যান্ড) জুগিডর, মৌলভীবাজার সদর;
তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বায়েজিদ (রুবি গেট), চট্টগ্রাম;
তারিখ: ২২ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস (দেশ হাসপাতালের বিপরীতে), গোহাইল রোড়, ঘোড়াপট্টি, সাতমাথা, বগুড়া সদর;
তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬;
মৌখিক পরীক্ষার স্থান: ডিস্ট্রিবিউটর অফিস, লেভেল-২ (৩য় তলা), মা হলি সিটি টাওয়ার, সারুলিয়া বাজার, ডেমরা, ঢাকা;
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম