০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ৫০ কর্মী নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;

পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৫০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১৫০, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২২-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম