০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসরি 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ  © টিডিসি ফাইল ফটো

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আগ্রহী প্রার্থীদের কোনো ধরনের অনলাইন আবেদন ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নিয়োগপ্রাপ্তরা এসিআই ও স্বাস্থ্যসেবা খাতের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবেন। তাদের চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং এসিআইয়ের ওষুধ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে হবে।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি 

পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।

সাক্ষাৎকারের সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সাক্ষাৎকারের স্থান ও তারিখ:

ঢাকা
তারিখ: ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৬ 

ঠিকানা: নভো টাওয়ার (লেভেল-৫), ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

রাজশাহী 
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: হাউস-৩০৭, রোড-২, পদ্মা রেসিডেনশিয়াল এরিয়া, রাজশাহী।

রংপুর 
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: হাউস-২৭১/১, রোড-৫, মুলাটোল, রংপুর।

ময়মনসিংহ
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: হাউস-১১/কে, জেল রোড, কাশর, ময়মনসিংহ।

চট্টগ্রাম 
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: নন্দন হাউজিং সোসাইটি (আরসিসি বিল্ডিং), রোড-১, প্লট-২৮, আকবর শাহ, চট্টগ্রাম।

বরিশাল
তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: আরিফ ম্যানশন (ওল্ড এডুকেশন বোর্ড), হাউস-২৯৯, নবগ্রাম রোড, ফরেস্টার লেন, বরিশাল।

কুমিল্লা
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: হাউস-১৬২/খ, স্টেশন রোড, ধর্মপুর, কুমিল্লা।

বগুড়া 
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
ঠিকানা: প্লট-২৯২১, গোহাইল রোড, ঠনঠনিয়া (মাহবুবনগর), বগুড়া।

যশোর 
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিপরীতে, চাঁচড়া, যশোর।

সাক্ষাৎকারে অংশ নিতে প্রার্থীদের ছবিসহ হালনাগাদ সিভি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এবং সব শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন।