ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে সরাসরি ভাইভা দিয়ে চাকরি, কেন্দ্রভেদে মৌখিক পরীক্ষা ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর
ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)’ পদে কর্মী নিয়োগে ২৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। মৌখিক পরীক্ষা ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বছরে ৩টি বোনাস, সেলস ইনসেনটিভ, গ্রুপ ইনস্যুরেন্স, নগর ভাতা, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
আরও পড়ুন: অপসোনিন ফার্মা লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
দরকারি কাগজপত্র—
*জীবনবৃত্তান্ত (সিভি);
*সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
*জাতীয় পরিচয়পত্র (এনআইডি);
*শিক্ষাগত যোগ্যতার সব সনদের মূল কপি ও ফটোকপি;
আরও পড়ুন: আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*চিকিৎসকদের কাছে পণ্যের তথ্য সঠিকভাবে উপস্থাপন ও প্রেসক্রিপশন জেনারেট করার মানসিকতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ (কেন্দ্রভেদে ভিন্ন তারিখ);
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক প্রথম আলো, ২৮ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ১৬