২৮ আগস্ট ২০২৬, ১৩:২০

বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা

বিডিজবস ডটকম লিমিটেড  © টিডিসি সম্পাদিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন চাকরির পোর্টাল বিডিজবস ডটকম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, ক্লায়েন্ট সাপোর্ট পদে নারী প্রার্থীদের নিয়োগ দেবে। এ পদে আগ্রহী প্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়া হবে। 

অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ, ক্লায়েন্ট সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুল-টাইম

কর্মস্থল: ঢাকা (লালমাটিয়া)

প্রার্থীর ধরন: শুধু নারী

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী হতে হবে। ক্লায়েন্ট সার্ভিস, কাস্টমার সাপোর্টের জন্য ফোনে যোগাযোগ, কল সেন্টার ও টেলিসেলস-সংক্রান্ত দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়স: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ফোনে কাস্টমার সাপোর্ট, কল সেন্টার ও টেলিসেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: আবেদনকারীর বয়স ২২ থেকে ২৮ বছর হতে হবে।

কাজের দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রাহকদের প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। পণ্য ও সেবা নিয়ে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সম্ভাব্য গ্রাহকদের পণ্য সম্পর্কে তথ্য দেওয়া এবং তাদের মতামত বা ফিডব্যাক সংগ্রহ করতে হবে। গ্রাহকের প্রয়োজন বুঝে সে অনুযায়ী পণ্য বা সেবা সম্পর্কে পরামর্শ দিতে হবে। এ ছাড়া গ্রাহকের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীর ভালো যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ফোনে ক্লায়েন্ট সাপোর্টের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ধানমন্ডি, ঝিগাতলা ও মোহাম্মদপুর এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া লাঞ্চ ভাতা দেওয়া হবে। প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর যাতায়াত ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড এবং মুনাফার অংশীদারত্বসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

অফিস সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা

আরও দেখুন: অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 

সাপ্তাহিক ছুটি: শুক্রবার

অফিস: লালমাটিয়া, ঢাকা

আবেদন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কল সেন্টারে অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।