বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পরিচালনার জন্য প্রকল্প মেয়াদে (দুই বছর) জরুরি ভিত্তিতে ২ ক্যাটাগরিতে কর্মী নিয়োগে ২৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিশ্বসাহিত্য কেন্দ্র;
১. পদের নাম: বইমেলা ইউনিট ইনচার্জ;
বেতন: সাকল্যে ২৮,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*বই ক্রয়-বিক্রয় ও লজিস্টিক ব্যবস্থাপনার কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: সংগঠক;
বেতন: সাকল্যে ২৪,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সাংগঠনিক কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ছক (বিজ্ঞপ্তির নিচে) ডাউনলোড করতে হবে। ছকটি পূরণের পর প্রার্থীকে নিজস্ব ই-মেইল থেকে kendro.hrm@gmail.com ঠিকানায় পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিশ্বসাহিত্য কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট