২৬ আগস্ট ২০২৬, ১৩:০২

চিকিৎসক নিয়োগ দিচ্ছে আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল

আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল  © টিডিসি সম্পাদিত

চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল

ঠিকানা: ২, বড় মগবাজার, ঢাকা-১২১৭

পদের নাম: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

বিভাগসমূহ: সার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট, মেডিসিন (মহিলা), অপথালমোলজি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত: প্রার্থীর এমবিবিএস এবং বিএম অ্যান্ড ডিসি স্বীকৃত এপসিপিএস/ এম ডি/এম এস অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

নির্বাচিত প্রার্থীদের দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যার শিফটে কাজ করতে সক্ষম হতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ হালনাগাদ সিভি/রিজিউম পাঠাতে হবে hrd@ad-din.org ই-মেইলে। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম ও বিভাগের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির স্থান: আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল, বড় মগবাজার, ঢাকা।

সূত্র: আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসিয়াল ফেসবুক পেজ।