ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১৫ কর্মী নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
বিভাগের নাম: অ্যাকাউন্টস;
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;
পদসংখ্যা: ১৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৫,০০০ টাকা;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৪-৩২ বছররে মধ্যে হতে হবে;
কর্মস্থল: নাটোর;
আবেদনের যোগ্যতা—
*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম