১৫ আগস্ট ২০২৬, ১৭:২৯

নেক্সটজবজ-এর জব ফেস্ট ১৮ আগস্ট, মিলবে চাকরির সুযোগ

নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট মঙ্গলবার, মিলবে চাকরির প্রস্তাব  © সংগৃহীত

দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজ আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কেআইবি ভবনে আয়োজন করতে যাচ্ছে তাদের অন্যতম বড় আয়োজন ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ১০০-টিরও বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং চাকরিপ্রার্থী। নেক্সটজবজ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 'ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬'-এ রেজিস্ট্রেন করতে ক্লিক করুন এখানে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী এ আয়োজনে একই ছাদের নিচে মিলিত হবেন শতাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান, বিভিন্ন খাতের শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী। ফলে চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ, নিজের সিভি উপস্থাপন এবং ক্যারিয়ার নিয়ে জানার বড় সুযোগ তৈরি হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানে ১০০টির বেশি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান বিভিন্ন খাতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। এর পাশাপাশি থাকবে সরাসরি সাক্ষাৎকারের সুযোগ। যোগ্য প্রার্থীদের কেউ কেউ আয়োজনস্থলেই চাকরির অফার পাওয়ার সুযোগও পেতে পারেন।

থাকছে ক্যারিয়ার সামিটও
শুধু চাকরির সুযোগ নয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ Career Summit কেআইবি অডিটোরিয়ামের ৯০০ আসনের হলে অনুষ্ঠিত হবে বিভিন্ন প্যানেল আলোচনা ও ক্যারিয়ারবিষয়ক সেশন। এসব সেশনে শিল্প বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও ক্যারিয়ার বিশেষজ্ঞরা বাংলাদেশের চাকরির বাজারের সাম্প্রতিক প্রবণতা, নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

একই সময়ে কনভেনশন হল-১-এ চলবে Job Fest। সেখানে বিভিন্ন খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি চাকরির জন্য আবেদন ও। সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পারেন চাকরিপ্রার্থীরা।

শুধু চাকরি নয়, ক্যারিয়ার গড়ার সুযোগ
আয়োজনে চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও থাকছে বিভিন্ন সেবা। nextjohz-এর হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগের সেবাগুলোও তুলে ধরা হবে। এ ছাড়া গোপনীয় ও ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন-এমন পেশাজীবীদের জন্যও বিশেষ সুযোগ থাকার কথা জানিয়েছে আয়োজকরা।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে
Career Summit & Job Fest 2026-এ অংশ নিতে আগ্রহীদের আগে থেকেই nextjohz অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অনুষ্ঠানস্থলে কিউআর কোডের মাধ্যমে চেক ইনের ব্যবস্থাও থাকবে।