ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে ২ কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;
পদের নাম: হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩৫,০০০ টাকা;
আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, সাপ্তাহিক ছুটি ২দিন, দুপুরের খাবারের সুবিধা, স্বাস্থ্য বিমা, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*হার্ডওয়্যার-সংক্রান্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম