১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই

বিকাশ লিমিটেড  © টিডিসি ফাইল ছবি

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট বিভাগে ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার

বিভাগ: প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের মাধ্যম: অনলাইন

আরও দেখুন: এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ

আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) বিএসসি ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাবলশুটিং এবং পারফরম্যান্স বিশ্লেষণ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিকাশ লিমিটেডের নিয়োগসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।