এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
বেসরকারি বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশনস বিভাগে ট্রেইনি ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড
বিভাগ: ফ্লাইট অপারেশনস
পদ: ট্রেইনি ফার্স্ট অফিসার
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/এ লেভেল বা সমমান
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
জাতীয়তা: বাংলাদেশি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে এ- গ্রেড থাকতে হবে।
ইংরেজি মাধ্যম: এ লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে সি গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৬ থাকতে হবে। ও লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে পাঁচটি বিষয়ে বি গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৭ থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।
আরও দেখুন: রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবার রাখা দরকার?
লাইসেন্স ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীর ইন্সট্রুমেন্ট রেটিংসহ (আইআর) সিপিএল লাইসেন্স থাকতে হবে। সিমুলেটর প্রশিক্ষণে যাওয়ার আগে এটিপিএলের সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা: ইংরেজি ভাষায় ন্যূনতম লেভেল ৪ দক্ষতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর উচ্চতা ন্যূনতম ১৬০.০২ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
বয়স: সিপিএলধারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর। সামরিক পাইলটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। তবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বয়সসীমা শিথিল করা হতে পারে।
শারীরিক যোগ্যতা: সংশোধনসহ দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। লাইন ট্রেনিংয়ের আগে প্রার্থীকে সাঁতার জানতে হবে। পাশাপাশি বৈধ সিএএবি ক্লাস-১ মেডিকেল সনদ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নিজের কারণে সংঘটিত কোনো দুর্ঘটনা বা ঘটনার রেকর্ড থাকা যাবে না। এ পদের বেস স্টেশন ঢাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অ্যাস্ট্রা এয়ারওয়েজের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের ক্যারিয়ার ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।
আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন।