বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট’ পদে কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড;
পদের নাম: প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৬,০০০ টাকা;
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
কর্মক্ষেত্র: বিমানবন্দরে;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট। তবে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশের ভেতরে যেকোনো বিমানবন্দরে স্থানান্তরিত করা হতে পারে;
অভিজ্ঞতা: যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে কাজ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে;
*শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী ও দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম