জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি মার্কেট সেলস বিভাগে ‘জোনাল ম্যানেজার (জেডএম)’ পদে ৭০ কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
পদের নাম: জোনাল ম্যানেজার (জেডএম);
করপোরেট কমিউনিকেশন যেভাবে করবেন
বিভাগ: মার্কেট সেলস;
পদসংখ্যা: ৭০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, টিএ ও ভ্রমণ ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, সেলস কমিশন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৬ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সজীব গ্রুপ নিয়োগ দেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সেলস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদন ১১ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম